বিজ্ঞাপন

কক্সবাজারে মাটি চাপায় দুই শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্থানীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সেতু নির্মাণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজন শ্রমিক সেতু নির্মাণকাজের জন্য মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত শ্রমিক শাহজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন