দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি থেকে বহিষ্কৃত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের বেপারী পাড়া থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির বহিষ্কৃত সভাপতি মেহেদী হাসান আলিম ও জেলা বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিত ভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো ইনশাআল্লাহ। কোন সন্ত্রাস ও নৈরাজ্যেকারীর জায়গা এই বাংলাদেশে হবে না। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করলে ২৩ ডিসেম্বরের মধ্যে তার ফাঁসি কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন