বিজ্ঞাপন

বাসায় পড়ে ছিল নিঃসঙ্গ নারীর অর্ধগলিত মরদেহ, স্বামী-সন্তান কানাডায়

রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

গতকাল রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।

পরিদর্শক হানিফ জানান, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মৃত সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজ। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। তার আরেক বোন চার তলায় থাকেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর তার সঙ্গে পরিচিতি আর কারও কথা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন তিনি।উচ্চ শিক্ষিত সন্তানদের মা এভাবে একাকি মরে পড়ে থাকায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। সরকার ওই নারীর যুগ্মসচিব সন্তানকে চাকরি থেকে প্রত্যাহার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২২: রোড সেফটি ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন