বিজ্ঞাপন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে: সিপিডি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার (০৪ জুন) চলতি অর্থবছরের উত্তরণকালীনে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় সংস্থাটি এ তথ্য তুলে ধরেছে।

সংস্থাটির মতে, অর্থবছরের শেষে এসে দ্বিতীয় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হয়নি। এতে শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন, অবশ্যই তাদের জন্য বাড়তি বোঝা হবে। কিন্তু এটার অপ্রত্যক্ষ যারা তার ওপর যে প্রভাব পড়বে এটা কিন্তু সরকার অন্যান্য পদক্ষেপ দিয়ে এটাকে কমপেনসেট করতে পারে।

সিপিডি বলছে, রাজস্ব আহরনে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে এনবিআর। এ ছাড়া, খেলাপি ঋণ কমলেও ব্যাংকের সার্বিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

এ ছাড়া, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করা হলে তা বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিজ্ঞাপন

পড়ুন : জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতি আরও ত্বরান্বিত করবে : ক্যাব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন