ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়িতে পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরস্ত নয়নপুর এলাকায় সাদিক কায়েম এর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাদিক কায়েমের বাবা মোঃ আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় তারা আতঙ্কিত।
প্রতিবেশীরা খবর পেয়ে সাথে সাথে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগই এঘটনা ঘটিয়েছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পড়ুন : জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ


