বিজ্ঞাপন

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, বাড়ি ঘরে ভাঙচুর ও আগুন

পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলে ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যুর হয়েছে। আহত হয়েছে বহু লোক। নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন