বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর প্রচেষ্ঠায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের টেন্ডার প্রক্রিয়ার অনুমোদন হয়েছেন। সিলেটের বিশ্বনাথ-পীরের বাজার-জগন্নাথপুর হেডকোয়ার্টার পর্যন্ত দীর্ঘ ১৩.২২ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের প্রাক্কলন (এস্টিমেট) অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বহুল প্রতীক্ষিত এই সড়কটির উন্নয়ন কাজের জন্য ১৩ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৩২৭ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এলজিইডি’র ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর এই অনুমোদন পাঠানো হয়।

অনুমোদিত পত্র থেকে জানা যায়, সম্পূর্ণ উন্মুক্ত দরপত্র বা ই-জিপি পদ্ধতিতে এই কাজের ঠিকাদার নিয়োগ করা হবে। ঠিকাদারকে চুক্তি সম্পাদনের ৭ দিনের মধ্যে কাজ শুরু করতে হবে এবং পুরো কাজ শেষ করার জন্য ৫৪০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি এবার বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, কাজের প্রতিটি স্তরে ল্যাব টেস্ট করা বাধ্যতামূলক এবং ল্যাব টেস্টের সন্তোষজনক রিপোর্ট ছাড়া ঠিকাদারকে কোনো বিল প্রদান করা হবে না। এছাড়া কাজের স্বচ্ছতা রক্ষার্থে কাজ শুরুর আগে, চলাকালীন এবং শেষের একই স্থানের রঙিন ছবি ও ভিডিও সংরক্ষণ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেছেন, বিশ^নাথ-জগন্নাথপুর সড়কের প্রায় ১৪ কিলো মিটার সড়কের টেন্ডার প্রক্রিয়ার অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই দ্রুত এ সড়কের কাজ শুরু হবে।

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর বলেছেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার করা হয়নি। বিএনপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সড়কটি সস্কার কাজের উদ্যোগ গ্রহন করা হয়। অবশেষে সড়কটি সংস্কার করার জন্য টেন্ডার আহবান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সড়কের কাজ শুরু হবে।

পড়ুন : দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন