বিজ্ঞাপন

ঝিনাইদহে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নয়াহাটি গ্রামে গাছে ঝুলে থাকা লক্ষ্মী রানী (৫২) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

পড়ুন: দৌলতদিয়ায় ফেরিঘাটে নদীতে পড়ল যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন