বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৪জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে কসবা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতা বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিয়াল্লিশহর নামক এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার আরোহীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০), তার শিশুপুত্র আশরাফুল (৫) ও অটোরিকশা চালক মাহবুব (৪৫) মারা যান।

এদিকে সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে হবিগঞ্জের মাধবপুর যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ। এতে ওলী মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জেলার উপজেলার বড়ইবাড়ি এলাকার মৃত ইদন মিয়ার ছেলে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুটি দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বিয়াল্লিশহরে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। বাড়িউড়ার দুর্ঘটনায় মরদেহ হাসপাতালে আছে।

পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন