বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আজ শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আগের দিনের বড় ধরনের দরপতনের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। এর পেছনে লেবাননে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ৯৫.৩৬ ডলারে পৌঁছেছে। আগের দিন এর দাম প্রায় ২.৮৪ শতাংশ কমেছিল।

এদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ সেন্ট বেড়ে ৯৩.০৬ ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এর দাম ৩.১ শতাংশ কমেছিল। দুই ধরনের তেলই টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে। বিশেষ করে ডব্লিউটিআই-এর দাম সপ্তাহজুড়ে ৬ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়া, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা এবং হরমুজ প্রনালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী তেলের মজুত কমে আসার আশঙ্কাও রয়েছে, যা বছরের তৃতীয় প্রান্তিকে দামের আরও ঊর্ধ্বগতি ঘটাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।।

বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, ইতিবাচক কিছু ইঙ্গিত থাকলেও পরস্পরবিরোধী খবরের কারণে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

পড়ুন: পদ্মায় ডুবে যাওয়া বাস আড়াই ঘণ্টা পর উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন