বিজ্ঞাপন

কন্যা সন্তানের মা হলেন বুবলী, বাবা শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও মা হয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর ভেরিফাইড পেইজে একটি পোস্ট দেয়া হয়েছে। যেখানে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর দেয়া হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। বাবা হিসেবে আছেন শাকিব খানের নাম। এরপর থেকেই অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

এদিকে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট থেকে। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

অনেকেই ধরে নেন, বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বুবলী বা তার স্বামী শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এদিকে বিভিন্ন মাধ্যমে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও তার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এ কারণেই অনেকের ধারণা, সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

পড়ুন : স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন