বিজ্ঞাপন

কালীগঞ্জে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ দুই মাদক কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের মো. আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবন মন্ডল ও তার সহযোগী সুজন আহমেদকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, জীবন মন্ডল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন- হাম উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন