ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও ফগিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রসাশন ও পৌরসভা প্রসাশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করা হয়।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকার্তা ডা. রবিউল ইসলাম, দোহার পৌরসভা প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌরসভা বিএনপির সভাপতি এসএস আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনিধন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এসএম সাখাওত হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ডা. হরগোবিন্দ সরকার অনুপ প্রমুখ।
পড়ুন : “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই” শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদ!


