বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের গবাদিপশু আমদানিতে কানাডার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর শরীরে বিপজ্জনক ও মাংসখেকো পরজীবী শনাক্ত হওয়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে কানাডা। দেশটির খাদ্য পরিদর্শন সংস্থা টেক্সাস থেকে গবাদিপশু আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কানাডা সীমান্ত পার হওয়ার আগের ২১ দিনের মধ্যে কোনো গরু বা ঘোড়া টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থান করলে তা আর কানাডায় ঢুকতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

রোববার (৭ জুন) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান গরুর মাংস উৎপাদনকারী অঞ্চল টেক্সাসে পরপর দুটি বাছুরের শরীরে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ পরজীবী পাওয়ার পর কানাডা সরকার এই কঠোর সিদ্ধান্ত নেয়।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে গবাদিপশুর বৃহৎ দ্বিমুখী বাণিজ্য রয়েছে। কানাডার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর তারা যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৫ হাজার গবাদিপশু আমদানি করেছে। প্রজনন, দুধ ও মাংসের প্রয়োজনে প্রতি বছর বিপুল পরিমাণ পশু সীমান্ত পারাপার হয়ে থাকে।

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, চলতি গ্রীষ্মকালীন সময়ে এই পরজীবী আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

টেক্সাসের কৃষি শিল্পের জন্য এটিকে আসন্ন হুমকি উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বাড়তি সরকারি বরাদ্দ ও জনবল পাঠানো হচ্ছে।

পড়ুন: আরব মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন