সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনার পর শোবিজ অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে সন্তানের নাম ও পরিচয় প্রকাশ করলেও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি চিত্রনায়ক শাকিব খান। শাকিবের এই নীরবতা এখন আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন, জল্পনা ও মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, বুবলীর ঘোষণার বিষয়ে তার অবস্থান কী।
অবশ্য বুবলীকে নিয়ে নিজের অবস্থান এর আগে স্পষ্ট করেছিলেন শাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। একই সাক্ষাৎকারে সন্তানদের কারণে সীমিত যোগাযোগের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
শাকিবের ভাষায়, ‘সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও, তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’
পড়ুন:ঈদের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
দেখুন:আঙুর চাষে বিস্ময়কর সাফল্য অর্জন মোকছেদুলের |
ইমি/


