বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গত ৬০ দিনে ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে গণপিটুনি ৬৯ ও মব সহিংসতায় ৮০ জনের মৃত্যু হয়েছে। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে একটি। রোববার (৭ জুন) সকালে মার্চ ও এপ্রিল মাসের তথ্য পর্যালোচনা করে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সংগঠন টিআইবি’র প্রতিবেদন পর্যবেক্ষণে অপরাধ ও মানবাধিকার চিত্রের এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ পুলিশ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং আইন ও সালিশ কেন্দ্র থেকে পাওয়া তথ্য যাচাই করে টিআইবি এসব তথ্য তুলে ধরেছে।
এ ছাড়াও প্রতিবেদন পর্যবেক্ষণ করে অপরাধ ও মানবাধিকার চিত্র নিয়ে বলা হয়েছে, মার্চ ও এপ্রিল মাসে ডাকাতি হয়েছে ৯০টি, ছিনতাই ২৯৪টি, দাঙ্গা ৩টি, অপহরণ ১৯৬টি, পুলিশের ওপর হামলা ১২৯টি, চুরি ২ হাজার ২১৪টি, নারী ও শিশু নির্যাতন ৩ হাজার ৪৯৬টি, ধর্ষণের শিকার ৭৮-১০২ জন, গণধর্ষণের শিকার ৩০-৩৬ জন, শিশু ধর্ষণের শিকার ৪৯-৭১ জন।
পড়ুন: রায়ে সন্তুষ্টি প্রকাশ রামিসার বাবার, দ্রুত কার্যকরের দাবি
আর/


