বিজ্ঞাপন

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩ টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। রোববার সকাল ৬ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্টেশন মাস্টার নয়ন হোসেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩ টি ট্যাংকারের ৯ টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল । খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম ।


গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়।

পড়ুন- মীরসরাইয়ে ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন