কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম আলমগীর, এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম। সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক রাসেল,
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কৃষকদের বর্তমান অবস্থা, কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বক্তব্যে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচিকে সফল করতে কৃষক দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অ্যাডভোকেট মাজহারুল ইসলাম আরও বলেন, শুধু চারা রোপণ করলেই চলবে না, রোপণকৃত প্রতিটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, তার জন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে তিনি উপস্থিত কৃষকদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপি, কৃষক দল এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং কৃষকদের উৎসাহিত করতে কৃষক দলের এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
পড়ুন : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের
সা/


