বিজ্ঞাপন

নেত্রকোনায় বিজিবির জালে মাদক চোরাকারবারি, উদ্ধার ৫০ বোতল মদ

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ মো. রনি মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আটককৃত মো. রনি মিয়া জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনার অন্তর্গত গরমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে।

রবিবার (৭ জুন) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম নামক স্থান থেকে তাকে আটক করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট্) আট সদস্যের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০/৫-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম নামক স্থানে অবস্থান নেয়। এসময় সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল মদসহ রনি মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- রামিসা হত্যার রায় আজ: আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন