কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কিশোরগঞ্জে উন্নত জাতের ধান বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+)।
কিশোরগঞ্জ-১ অঞ্চলের সদর এলাকা অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ৬৯ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষী সদস্যের মাঝে ব্র্যাক-১০ হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (সেন্ট্রাল-২ ডিভিশন) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম,
আবদুল্লাহ আল মুরাদ, আঞ্চলিক ব্যবস্থাপক, কিশোরগঞ্জ-১,সাফরিনা জান্নাত জেলা সমন্বয়ক, ব্র্যাক,আলমগীর মনসুর, এলাকা ব্যবস্থাপক
এছাড়াও ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হোসেন, আরসি (RC) লিড মোঃ লোকমান আলী, শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন সুজন ও মোঃ মোহাব্বত আলি এবং স্থানীয় সহকারী শাখা ব্যবস্থাপকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের ফলন বাড়াতে ব্র্যাক সবসময় গুণগত মানের বীজ সরবরাহ করে আসছে। ব্র্যাক-১০’ হাইব্রিড ধান বীজ ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষকরা কম খরচে অধিক ফলন ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বীজ হাতে পেয়ে স্থানীয় কৃষানীরা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।


