বিজ্ঞাপন

ময়মনসিংহ ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারপিট, আহত অফিস সহকারি

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাংচুর হয়েছে ফুলের টপ।

রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার ডিসি অফিসের দু’তলার বারান্দায় এই মারপিটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিস্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল। এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেয় হাফেজ আজিজুল। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি এবং চরথাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করে।

এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসি’র বডিগার্ড (পুলিশ সদস্য) মো: জাকির হোসেন, অফিস সহকারি জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অফিস সহকারি জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিভ্রত। এ ধরনের কর্মকান্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।

এদিকে দুই বিএনপি নেতার এধরনের কান্ডে বিভ্রত বিএনপি নেতারাও। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন