বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মাঠা ও শিশু খাদ্য কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে মাঠা, ডিটারজেন্ট ও বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৮০ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (৮ জুন) বিকালে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে উৎসব দধি ভান্ডার নামের প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুমোদনহীন বিভিন্ন রং, ফ্লেভার ও রাসায়নিক উপাদান ব্যবহার করে মাঠা ও বিভিন্ন ধরনের ড্রিংস প্রস্তুত করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানায় থাকা বিভিন্ন নকল ও অবৈধ প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানের উপস্থিত ছিলেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা এবং আনসার বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরব রেলওয়ে জংশনের সংঘর্ষ মামলায় একজন গ্রেফতার, অভিযান অব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন