বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয়দের রাতভর পাহারা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে বিজিবির পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সঙ্গে সমন্বয় করে রাতভর পাহারায় অংশ নিয়েছেন গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পার রামরামপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক নজরদারি বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে.-এর উদ্যোগে মসজিদের মাইকে সচেতনতামূলক ঘোষণা দেওয়া হয়। এরপর গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সীমান্ত এলাকায় পাহারায় অংশ নেন।

গত রাতভর পরিচালিত এ নজরদারিতে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করেন এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখেন। একই সঙ্গে বিজিবির সদস্যরাও নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখেন।

এলাকাবাসীর দাবি, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকতে প্রস্তুত। স্থানীয়দের এই অংশগ্রহণ সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে প্রশাসন, বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন