বিজ্ঞাপন

নওগাঁয় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলা য্বুদলের আয়োজনে শহরের হাট-নওগাঁ জান্নাতুন বাকী কওমি মাদ্রাসা ও এতিখানায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম রওশন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, মো. ময়নুল হক লিটন, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনসহ জেলা, পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এতিমদের মাঝে উন্নতমানের খাবার দেওয়া হয়।

পড়ুন- হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন