বিজ্ঞাপন

পুশ ইন ঠেকাতে বিজিবির পাশাপাশি জনগণের সহযোগিতা চান ইউএনও

সীমান্তে পুশ ইনের চেষ্টা চলছে জানিয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেছেন, বিজিবির একার পক্ষে সীমান্ত সমস্যা সমাধান সম্ভব নয়। বিজিবি পেশাদারিত্বের সাথে কাজ করছে, তবে এই সমস্যা মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। কোথাও পুশ ইনের চেষ্টা হলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ধলাহার ইউনিয়ন পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিজিবির ভুটিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার জহুরুল ও কড়িয়া বিওপির নায়েক সুবেদার মং। সভায় ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন