বিজ্ঞাপন

রহস্যময়ী নারীর হাত ধরে কীসের ইঙ্গিত দিলেন বাদশা?

বলিউড তথা ভারতীয় পপ সংগীতের জনপ্রিয় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন কিছুতেই থামছে না। একদিকে যখন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে তার গোপনে বিয়ে সেরে ফেলার গুঞ্জনে উত্তাল বিনোদন জগৎ, ঠিক তখনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ‘রহস্যময়ী’ নারীর সাথে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে আলোচনা বহুগুণ বাড়িয়ে দিলেন এই গায়ক।

বিজ্ঞাপন

সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সবুজ মাঠের মাঝে ওই নারীর হাত শক্ত করে ধরে পোজ দিয়েছেন বাদশা। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ক্যামেরার দিকে পিঠ করে থাকায় সেই নারীর মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে বাদশা রহস্য ধরে রেখে লিখেছেন, ‘মহাবিশ্বের মানুষকে আপনার জীবনে নিয়ে আসার এক অদ্ভুত উপায় রয়েছে।’

বাদশার এই পোস্টের কয়েক মিনিটের মধ্যেই মন্তব্য ঘরে রীতিমতো ঝড় তুলেছেন অনুরাগীরা। অনেকেই অনুমান করছেন, ছবির এই রহস্যময়ী নারী আর কেউ নন, বরং পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘদিন ধরেই হানিয়া এবং বাদশার ডেটিং ও বিশেষ বন্ধুত্ব নিয়ে দুই দেশের মিডিয়াতেই জোর চর্চা চলছে। 

মন্তব্য ঘরে এক অনুরাগী লিখেছেন, ‘ওটা কি হানিয়া আমির?’, অন্যজন লিখেছেন, ‘দেখে তো হানিয়া বলেই মনে হচ্ছে।’ তবে অনেকে আবার ভিন্ন সুর গেয়ে প্রশ্ন তুলেছেন, এটি আসলে কোনো নতুন মিউজিক ভিডিওর কোলাবরেশন বা প্রচারের অংশ কি না।

প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের প্রায় ছয় বছর পর বাদশা নাকি পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে নতুন করে গাঁটছড়া বেঁধেছেন এমনটাই শোনা যাচ্ছিল। জল্পনা আরও জোরালো হয় যখন ইশা রিখির মা, পুনম রিখি নিজের ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের রীতিনীতির কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে প্রথাগত বিয়ের পোশাকে বাদশা এবং ইশাকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করতে দেখা যায়।

পড়ুন:ব্যাংক থেকে বড় ঋণ নেবে সরকার

দেখুন:‘দুর্নীতির কারণে উন্নয়ন ব্যয় বাড়ে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন