বিজ্ঞাপন

নিরাপদ থাকতে চাইলে অঞ্চল ছাড়ুন—যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপদ থাকার জন্য অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ২০২৬ সালের ইরান যুদ্ধকে ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো হামলা বা হুমকির মুখে তাদের সশস্ত্র বাহিনী চুপ থাকবে না।

বিজ্ঞাপন

নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন সতর্কবার্তা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক্সে পোস্টটি দিয়েছেন আরাগচি। আরাগচি লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।

এক্স পোস্টটির সঙ্গে আব্বাস আরাগচি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে দেখানো হয়েছে। এতে লেখা আছে, ‘ফরএভার পার্সিয়ান গালফ (চিরন্তন পারস্য উপসাগর)।’

২০২৬ সালের ইরান যুদ্ধকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যেই আরাগচির এই বিবৃতিটি এসেছে। যুদ্ধটি চলতি বছরের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল।

পড়ুন:বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

দেখুন:‘দুর্নীতির কারণে উন্নয়ন ব্যয় বাড়ে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন