বিজ্ঞাপন

মির্জাপুরে ১৮৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন


বুধবার(১০ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানা।


অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে খাগুটিয়া গ্রামের বাসিন্দা এস.এম. মোয়াজ্জেম (৫০) এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পড়ুন- খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন