গাজীপুরের কাশিমপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. ইকবাল মোল্লা (৪৫)কে আদালতে প্রেরণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা গেছে।
বুধবার (১০/০৬/২০২৬)ইং দুপুরে কাশিমপুর থানা পুলিশ তাকে গাজীপুরের আদালতে প্রেরণ করে। এ সময় প্রিজন ভ্যানে ওঠার আগে তিনি এসব স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করেন। তিনি কাশিমপুর থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পড়ুন- বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন করা হবে : প্রধানমন্ত্রী


