সিরাজগঞ্জে ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টাকালে আলামিন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার ইছামতি এলাকার স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে পুলিশকে খবর দেয়। নিহত আল-আমিন সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতী গ্রামের আবু বক্কারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে নদীতে নৌকা থাকা সত্ত্বেও তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা টানা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
তিনি জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে মানসিক ভারসাম্যহীন যুবক আলামিন ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীর গভীর পানিতে তিনি তলিয়ে যান। পরে ৯৯৯ ফোনের মাধ্যমে বিষয়টি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করা হলে, আমরা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিস টিম নৌকার মাধ্যমে জেলেদের জাল দ্বারা সার্চ অভিযান চালায়। সেই সঙ্গে রাজশাহী থেকে ডুবুরি দল কে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে ডুবুরি টিম ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যার পর আলো কম থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
তিনি আরো জানান, আজ সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু
সা/


