বিজ্ঞাপন

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নওগাঁয় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নওগাঁয় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (১০ জুন) বিকেলে শহরের কেড়ির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহাবায়ক – একেএম রওশন উল ইসলাম, যুগ্ম-আহাবায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম, নাসিম ইকবালসহ প্রমুখ। এছাড়া মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এবং এই কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে আশা ব্যাক্ত করেন। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্ব বিকাশে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন