নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। বুধবার বিকালে রূপগঞ্জে পর্শি এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনেে অংশ গ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন,পর্শি ও গোয়ালপাড়া এলাকায় কোন খেলাধুলার মাঠ নাই। মাঠ না থাকায় এসব এলাকার স্কুলে পড়ুয়া ছাত্রসহ কিশোর, যুবকেরা খেলাধুলার কোন করতে পারছেনা না। সেকারনে অনেক যুবক আজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
এখানে পর্শি মৌজায় বেশ কিছু পরিমান সরকারী পরিত্যক্ত খাস জমি রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সেই সরকারী খাস জমি এলাকার শিক্ষার্থী, কিশোর, যুবকদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দিবেন।
স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর প্রতি তাদের একটাই আবেদন সরকারী খাস জমিটুকু যেন খেলার মাঠ করা জন্য বরাদ্দ দেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

