বিজ্ঞাপন

কালিয়াকৈরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) সকালে স্থানীয়রা মৌচাক রতনপুর রেল ক্রসিংয়ের বাইপাস সড়কের পাশে লোহার সেতুর আগে রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে পুলিশ কাজ করছে।

কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি জয়নাল আবেদীন বলেন“খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন:টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

দেখুন:জমি বিক্রি করে ৭.৫ কি. মি. জার্মান পতাকা বানালেন আমজাদ!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন