বিজ্ঞাপন

নিখোঁজের একদিন পরে খালে মিলেছে কালামের মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার বাসিন্দা ও আবদুল মাজেদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খাল ও নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন।

বিকেলে রায়খালী খালের মোহনায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, নিখোঁজের খবর পেয়ে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় কারাবন্দী স্ত্রীকে দেখতে এসে গাঁজাসহ স্বামী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন