বিজ্ঞাপন

বিশ্বকাপে প্রথম গোল পেল মেক্সিকো

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।  দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান কিনিয়োনেস। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। কলম্বিয়ায় জন্ম নেয়া হলেও এখন মেক্সিকোর জার্সিতে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক।

বিজ্ঞাপন

এই গোলের পর মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মেক্সিকো সিটি। গ্যালারিতে নেমে আসে উৎসবের আবহ।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ। বর্ণিল আয়োজনের পর রেফারির বাঁশিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচের ৯ মিনিটেই গোলের দেখা পেল মেক্সিকো।

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

ম্যাচের উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে মাঠে নেমেছে। শুরু থেকেই দু’দলই সতর্কভাবে খেলা শুরু করছে, বল দখলে নিয়ে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার চেষ্টা করছে।

শুরু থেকেই আক্রমণের ধার ধরে রাখা মেক্সিকো এরপর আবারও দক্ষিণ আফ্রিকার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায়। বল পেনাল্টি এলাকার কাছাকাছি হিমেনেজের দিকে ভেসে এলে তিনি জোরালো শট নেন। তবে গোলরক্ষক উইলিয়ামস দুর্দান্ত দক্ষতা দেখিয়ে নিচু হয়ে ডান দিকে ঝাঁপিয়ে শটটি রুখে দেন। তার এই অসাধারণ সেভে আপাতত গোলের হাত থেকে রক্ষা পায় দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন