উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।
৬৬ মিনিটে মাঠে ১৭ বছর বয়সে বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন গিলবার্তো মোরা। এর পরের মিনিটেই আলভারাদোর পাস থেকে দুর্দান্ত হেডে গোল করে মেক্সিকোকে ২-০ গোলের লিড এনে দেন রাউল জিমিনেজ।
৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।
৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।
৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।
২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।
শুরু থেকেই আক্রমণের ধার ধরে রাখা মেক্সিকো এরপর আবারও দক্ষিণ আফ্রিকার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায়। বল পেনাল্টি এলাকার কাছাকাছি হিমেনেজের দিকে ভেসে এলে তিনি জোরালো শট নেন। তবে গোলরক্ষক উইলিয়ামস দুর্দান্ত দক্ষতা দেখিয়ে নিচু হয়ে ডান দিকে ঝাঁপিয়ে শটটি রুখে দেন। তার এই অসাধারণ সেভে আপাতত গোলের হাত থেকে রক্ষা পায় দক্ষিণ আফ্রিকা।


