বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রকে ২–১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২–১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া। আজ ১২ জুন সকাল ৮টায় অনুষ্ঠিত এ ম্যাচে ১ গোলে পিছিয়ে গিয়েও জয় পেল দক্ষিণ কোরিয়া।

বিজ্ঞাপন

প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।

পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই চেক প্রজাতন্ত্রের সঙ্গে সমতা এনেছে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেছেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম।

‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্রকে গোল এনে দিয়েছেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচের শুরু থেকে সুযোগ বেশি তৈরি করেছে কোরিয়া, কিন্তু গোলমুখে প্রথম শটে (মূলত হেডে) গোল পেয়েছে ইউরোপীয় দেশটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন