বিজ্ঞাপন

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ব্রিতো আর নেই। কিংবদন্তি এই সেন্টার ব্যাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিবিএফ।

বিজ্ঞাপন

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। ১৯৬৬ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন শক্তিশালী এক জুটি, যা সে সময় ব্রাজিলের অন্যতম ভরসা ছিল।

ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়াও জিতেছিলেন ব্রিতো। এই তারকার অবদান উল্লেখ করে সামির জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।’

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রিতো। তার বিদায়ে আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে হারাল বিশ্ব ফুটবল।

পড়ুন:চেক প্রজাতন্ত্রকে ২–১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া

দেখুন:পুরো মেক্সিকো জুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন