বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা এই ক্রিকেটার এই ঘোষণা দিলেন টেস্টে ১০ হাজার রানের মাইলফলক থেকে ৪৮৫ রান দূরে থাকতে।

উইলিয়ামসনের অবসরের বিষয়টি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। অবসরের ঘোষণাটি আসলো লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার পর। ফলে লর্ডসেই হয়ে থাকল তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৩৫ বছর বয়সি এই ক্রিকেটার গত বছর অবসর নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে। দেশের হয়ে ৩৭৮টি ম্যাচে খেলে ১৯ হাজার ৩৪৬ রান করেছেন। এই যাত্রায় তিনি ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি করেন।

ব্যাট হাতে অসাধারণ সাফল্যের পাশাপাশি তার নেতৃত্বগুণও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি তিন ফরম্যাটেই ব্ল্যাকক্যাপসের অধিনায়ক ছিলেন। এই সময়ে নিউজিল্যান্ড দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনাল, তিনটি সেমিফাইনাল খেলেছে এবং ২০২১ সালের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

অবসরের ঘোষণায় তিনি বলেন, ‘আমি কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে পরিষ্কার হয়ে গেছে যে এখনই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই প্রবল আগ্রহ ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, এ নিয়ে আমি গর্বিত।’

তিনি বলেন, ‘এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হতো না। আমি নিজ সিদ্ধান্তে বিদায় নিতে পারছি, এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই দলটি ভবিষ্যতে কোথায় যেতে পারে, তা নিয়ে আমি আশাবাদী। এখানে অসাধারণ প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু অর্জনের প্রবল ইচ্ছাও আছে। এই দলটিকে আমি ভালোবাসি। এত দীর্ঘ সময় এর অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের থাকবে।’

বিজ্ঞাপন

পড়ুন : মরিনহোকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা করল রিয়াল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন