ওমান উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলার প্রতিবাদে শুক্রবার দিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধানকে তলব করেছে বলে একটি ভারতীয় সূত্র জানিয়েছে। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লি তার অসন্তোষ প্রকাশ করল।
গত বুধবার ওমানের উপকূলে ‘সেত্তেবেলো’ ট্যাংকারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন এবং বৃহস্পতিবার ‘জলবীর’ নামের আরেকটি জাহাজে হামলার পর ২১ জন নাবিককে উদ্ধার করা হয়। নিহত তিনজন নাবিক হলেন, ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।
জাহাজ থেকে মোট ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন মুনিশন’ দিয়ে হামলা চালানো হয়।
প্রিসিশন-গাইডেড মুনিশন হলো, উন্নত প্রযুক্তির বোমা বা ক্ষেপণাস্ত্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করছিল। তাদের দাবি, পালাউ পতাকাবাহী এই ট্যাংকারটি ওমান উপসাগর অতিক্রম করার সময় নির্দেশনা না মানায় জাহাজের ইঞ্জিনকক্ষে বিমান হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা হামলার ভিডিওও প্রকাশ করেছে।
সূত্র: আল-আরাবিয়া
পড়ুন : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড


