রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ৬টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (১২ জুন) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবারের (১১ জুন) স্মারক মোতাবেক আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হলো।
যেসব হাসপাতালে রেফারের নির্দেশ দেয়া হয়েছে, সেগুলো হলো-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
পড়ুন : ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’


