কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

রোববার (২২ নভেম্বর) সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী অংশ নেন।

মিছিল চলাকালে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন  নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এক পাশে কিছু সময় যান চলাচল ধীর হয়ে পড়ে। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন, সদস্যসচিব আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও আনোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিরুদ্ধে যুবদল রাজপথে থাকবে। সাধারণ মানুষের জানমাল ও কর্মজীবী মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি তপন খান বলেন, ‘আমরা শান্তি ও উন্নয়ন চাই। যারা অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাব। কালিয়াকৈরে কোনো ধরনের নৈরাজ্য হতে দেওয়া হবে না।’

পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।

কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন