বিজ্ঞাপন

বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম

ইংল্যান্ড ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে আরও ৩ দিন সময় বাকি। তাই কিছুটা দেরিতেই কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে পা রেখেছে ইংলিশরা। কিন্তু পা রাখতেই বিপাকে পড়ে গেছে দলটি। দলটির অনুশীলনের কিছু জিনিসপত্র ফ্লোরিডা থেকে নেওয়ার পথে চুরি হয়ে গেছে। এই ঘটনার তদন্ত এখনো চলছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে তাদের বিশ্বকাপের আগের অনুশীলন শেষ করে বৃহস্পতিবার। এরপর দলের খেলোয়াড়রা একদিন ছুটি পান। শনিবার তারা কানসাস সিটিতে পৌঁছান।

ফুটবল অ্যাসোসিয়েশনের লজিস্টিক টিম সোপে সকার ভিলেজে নতুন ঘাঁটি তৈরি করছিল। একটি ভ্যান আনলোড করার সময় দেখা যায় ট্রেনিং কিট ও অন্যান্য জিনিস নেই। ইএসপিএনের সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র আরো জানিয়েছে, এফএ এখন বুঝার চেষ্টা করছে ঠিক কী কী চুরি হয়েছে।

কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা একটি দলের গাড়ি থেকে সম্ভাব্য সরঞ্জাম চুরির বিষয়টি তদন্ত করছি। গাড়িটি কানসাস সিটিতে পৌঁছানোর পর দেখা যায় কিছু জিনিস নেই।’

কানসাস সিটির পুলিশ ২ জন সন্দেহভাজনকে আটক করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তদন্ত চলছে এবং দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।’

এদিকে ইংল্যান্ড দল শনিবার বিকেলে একটি কমিউনিটি ট্রেনিং সেশন করার কথা রয়েছে। আগামী বুধবার ডালাসে গ্রুপ এল-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ।

পড়ুন:প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

দেখুন:কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন