ঘরের মাঠে চলমান ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মরিসিও পচেত্তিনোর দল।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্র। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো ম্যাচে এককভাবে চার গোল করতে পারেনি মার্কিনরা। প্যারাগুয়ের বিপক্ষে করা চার গোলই এখন বিশ্বকাপে তাদের সর্বোচ্চ গোলের রেকর্ড।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। পরিচিত পরিবেশ, দর্শকদের সমর্থন এবং নিজেদের পরিকল্পনার সফল বাস্তবায়নে পুরো ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে পচেত্তিনোর শিষ্যরা।
৪-১ গোলের এই দাপুটে জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, একই সঙ্গে বিশ্বকাপ মঞ্চে যুক্তরাষ্ট্রের নতুন এক রেকর্ডও গড়ে দিয়েছে।
পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের নিয়ে জরুরি নির্দেশনা
আর/


