ময়মনসিংহে প্রতিদিন হাম উপসর্গ নিয়ে রোগীর আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৫০ শিশুর মৃত্যু হলো। মৃত শিশু ছেলেটি
গত ২ জুন কিশোরগঞ্জ জেলার ইটনা থেকে ১০ মাসের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।শিশুটির হামের সাথে নিওমোনিয়া ও স্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯শিশু। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়নি কোন শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৬২শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৯১২শিশু।
আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডাঃ গোলাম মাওলা জানান, আগের তুলনায় হাতে আক্রান্ত শিশুর সংখ্যা কমে আসছে এবং মৃত্যুর সংখ্যা কমে আসছে।
পড়ুন:বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
দেখুন:কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী |
ইমি/


