বিজ্ঞাপন

পাবনায় ৩৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন বিভাগ লক্ষ্য প্রধানমন্ত্রীর ৫ কোটি গাছের মাইলফলক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে পাবনায় ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

​আজ ১৩ই জুন (শনিবার) দুপুরে পাবনা জেলা স্কুল চত্বরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে বৃক্ষরোপণের যে মহতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমরা পাবনা জেলায় তা যথাসময়ে সফলভাবে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তবে শুধু গাছ লাগালেই হবে না, বৃক্ষগুলো যেন সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠে—সেদিকে আমাদের সবাইকে কঠোরভাবে লক্ষ রাখতে হবে।

​অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, চলতি অর্থবছরে বন বিভাগের উদ্যোগে পাবনা জেলায় মোট ৩৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই ধারা বজায় রাখতে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​পাবনা জেলা স্কুল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ​মাসুদ খন্দকার, সদস্য সচিব, পাবনা জেলা বিএনপি, ​তামারা তাসবিহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম, সম্পাদক, পাবনা প্রেসক্লাব,আকতার-উজ-জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পাবনা জেলা স্কুল। ​এছাড়াও অনুষ্ঠানে পাবনার বিভিন্ন নারী উদ্যোক্তা,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং জেলা স্কুল প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পড়ুন- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন