বিজ্ঞাপন

মেহেরপুরে ইয়াবাসহ লাদেন ও ইমন বাদশা আটক

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লাদেন আলী ও ইমন বাদশা নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কাজিপুর ইউনিয়নের সাহেবনগর বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে বামুন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটক লাদেন আলী জোড়পুকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে এবং ইমন বাদশা গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের জহির উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর বাজারে অবস্থান নিয়ে একটি পালসার এনএস মোটরসাইকেলে থাকা দুইজনকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় লাদেন আলীর পকেটে থাকা কাগজে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন