বিজ্ঞাপন

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলিবর্ষণ, ২ মুসল্লি বিদ্ধ

খুলনায় ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোরে দৌলতপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্য অনুযায়ী মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে থাকাকালে কয়েকজন দুর্বৃত্ত পেছন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে। এতে লোকমান ও আলম নামে দুই ব্যক্তি আহত হন।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দৌলতপুর থানার তদন্ত পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মসজিদের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পড়ুন: ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন