দিনাজপুর পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আবারও সফল অভিযান চালিয়েছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পীরগঞ্জ সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। চোরাচালানিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি তার দায়িত্ব পালনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

পড়ুন : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি, বিপাকে জনজীবন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন