বিজ্ঞাপন

বিশ্বনাথে ১৩ মামলার আসামি গ্রেপ্তার, তিন মামলায় ছিল গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি মোশাহিদ আলী ওরফে রাজু (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল)-এর তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোশাহিদ আলী নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানাসহ বিশ্বনাথ থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

এর মধ্যে ডাকাতি, হত্যা, চুরি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। এছাড়া তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন